চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় এলাকায় হাতির হামলায় নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাঁশখালীর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী দীঘির পাড় এলাকার ফেরদৌস আলীর স্ত্রী নুর আয়েশা বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে বাঁশখালীর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় নিজের বাগান থেকে লেবু আনতে গেলে দলছুট হাতির সামনে পড়েন। এ সময় হাতির হামলায় আহত হলে তাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
