ময়মনসিংহে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৮:৪০ এএম

ময়মনসিংহ নগরীতে বালুবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার রাত ১০টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজন মিয়া (২৮), তিনি মৃত আবুল হোসেনের ছেলে ও সুমন মিয়া (১৩), তিনি সুরুজ আলীর ছেলে।

নিহত দুজনেই নগরীর দুলদুল ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লীর বাসিন্দা। তারা ভাঙারীর ব্যবসা করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।

তিনি বলেন, বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় তারা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে হঠাৎ ট্রাকের নিচে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যায়। আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত