টেস্ট খেলতে পাল্লেকেলেতে ক্রিকেটাররা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:১৮ এএম

সাত দিন কলম্বোর কাছাকাছি একটি শহরে কাটিয়ে গতকাল টেস্ট ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলেতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই টেস্টের প্রথমটি খেলবে মুমিনুলরা শ্রীলঙ্কার সঙ্গে। একই মাঠে হবে দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল থেকে।

ক্যান্ডির এই ভেন্যুতে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে কলম্বোয় ৩ দিনের কোয়ারেন্টাইনে ছিল গোটা দল। কোয়ারেন্টাইন পর্ব শেষে ২ দিন অনুশীলন করে টাইগাররা। এরপর কাতুনায়েকের একটি মাঠে নিজেদের মধ্যে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে গত ১৭ ও ১৮ এপ্রিল। প্রস্তুতি ম্যাচ শেষে আজ ক্যান্ডির উদ্দেশে যাত্রা করে সেখানে গিয়ে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল কোনো অনুশীলন ছিল না ক্রিকেটারদের। আজ প্রথম টেস্টের আগে শেষদিনের মতো অনুশীলন করবে মুমিনুল-তামিমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত