চট্টগ্রাম নগরীর অসচ্ছল নরসুন্দর ও চর্মকারদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী (ত্রাণ) বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪০০ নরসুন্দর ও চর্মকারের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, চা পাতা ১০০ গ্রাম।
ত্রাণ বিতরণকালে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, করোনা প্রতিরোধে লকডাউন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কর্মহীন হয়ে পড়া কোনো অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য বলেছেন। এরই ধারাবাহিকতায় সমাজের অসচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
