ইউরোপে ৫ কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:৪১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৫ কোটি ২১ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার জন। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ’ মানুষ।

ইউরোপের অধিকাংশ দেশে গত দুই সপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।

ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কাজ শুরু করেছে। ইতালিও বার, রেস্টুরেন্ট, সিনেমা ও থিয়েটার আংশিকভাবে খুলে দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

করোনার বিশ্ব সংক্রমণের এক-তৃতীয়াংশ ইউরোপে ঘটেছে। তবে গত এক সপ্তাহে এর হার ছিল ২৪ শতাংশ।

চীনে ২০১৯ সালের ডিসেম্বরে মহামারি শুরুর পর ইউরোপে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯শ লোক মারা গেছে। মধ্য এপ্রিলের পর থেকে ইউরোপে মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত