বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে পরিবারের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানিয়েছেন একাডেমির সচিব এএইচএম লোকমান। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসা নিচ্ছেন হাবীবুল্লাহ সিরাজী।
গতকাল রবিবার রাতে বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান বলেন, ‘অস্ত্রোপচারের পর উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাবীবুল্লাহ সিরাজীর মেয়ে আমাকে এ কথা জানিয়েছেন। চিকিৎসকরা মেডিকেল বোর্ড গঠন করে উনার চিকিৎসা প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন। চিকিৎসকরা আশাবাদী যে উনি সুস্থ হয়ে উঠবেন।’
