দেশের মৎস্য সম্পদের উৎপাদন ব্যাহতকারীদের কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বুধবার রাজধানীর গুলশানে নৌপুলিশ সদর দপ্তরে নৌপুলিশ কর্মকর্তাদের সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ নির্দেশ দেন। নৌপুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় মন্ত্রী বলেন, ‘দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির স্বার্থে যেভাবে যা করা দরকার, তা করবে সরকার। ইতিমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে।’ নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।
