বাংলাদেশকে হারিয়ে দেওয়া সেই মায়ার্স-বোনার এবার কেন্দ্রীয় চুক্তিতে

আপডেট : ০৬ মে ২০২১, ০৯:৪৯ এএম

চলতি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের বিখ্যাত টেস্ট সিরিজ জয়ের নায়ক কাইল মায়ার্স ও এনক্রুমাহ বোনার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) কেন্দ্রীয় চুক্তিতে। দুই ব্যাটসম্যানের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় টাইগারদের বিপক্ষে।

মায়ার্স-বোনার ছাড়াও উইন্ডিজের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নতুন ডাক পেয়েছেন আরও দুজন। লাল বলের চুক্তিতে তালিকায় আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা এবং বাঁহাতি স্পিনার আকিল হোসেইন আছেন সাদা বলের চুক্তিতে।

একমাত্র ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটের চুক্তিতে আছেন জেসন হোল্ডার। এই তালিকায় নেই অলরাউন্ডার রোস্টন চেজ। গত বছর সব ফরম্যাটের চুক্তিতে ছিলেন তিনি।

বড় নামের মধ্যে চুক্তি থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার, ওশানে টমাস, শেলডন কটরেল, শেন ডউরিচ ও শামরাহ ব্রুকস।

ওয়েস্ট ইন্ডিজের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি

সব ফরম্যাটের চুক্তি: জেসন হোল্ডার

লাল বলের চুক্তি: ক্রেইগ ব্রাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, রাহকীম কর্নওয়েল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, কেমার রোচ

সাদা বলের চুক্তি: কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শাই হোপ, আকিল হোসেইন, এভিন লুইস, আলঝেরি জোসেফ, নিকোলাস পুরান, হেইডেন ওয়ালশ জুনিয়র।

চুক্তি থেকে বাদ পড়লেন যারা

সব ফরম্যাটের চুক্তি: রোস্টন চেজ

লাল বলের চুক্তি: শামরাহ ব্রুকস, শেন ডউরিচ

সাদা বলের চুক্তি: সুনীল আমব্রিস, শেলন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কিমো পল, রভমেন পাওয়েল, রোমারিও শেফার্ড, ওশানে টমাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত