বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম মারা গেছেন। গত বুধবার রাত ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে পক্ষাঘাতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসা শেষে কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। গত মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
