বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, আটক ১

আপডেট : ০৮ মে ২০২১, ০৮:৫৪ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিয়ের প্রতিশ্রিুতি দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে পটিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর শুক্রবার রাতে আমির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আমির হোসেন উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার আমির হোসেন (২২) একই গ্রামের তেঁতুলতলা এলাকার এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিতে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে একপর্যায়ে তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বিয়ের প্রতিশ্রুতিতে এক তরুণীকে বিভিন্ন স্থানে বেড়ানোর নাম করে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ঐ তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মার চোখে পড়ে।

বিষয়টি জানার পর আমির হোসেনকে বিয়ে করতে বললে তিনি অস্বীকার করেন। তাই তরুণীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।  আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত