হাস্যকর পেনাল্টির জন্য ক্ষমা চাইলেন আগুয়েরো

আপডেট : ১০ মে ২০২১, ০৪:৩৪ এএম

ম্যানচেস্টার সিটির ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্তের মূল কারিগর ছিলেন আগুয়েরো। ২০১১-১২ ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে শিরোপা ছিনিয়ে এনে সিটিকে উপহার দিয়েছিলেন। গোলের পর এই আর্জেন্টাইনের জার্সি খুলে বাঁধনহারা উদ্যাপন আজও সমর্থকসহ অনেক ফুটবল ভক্তের চোখে ভাসে। সেই আগুয়েরো শনিবার চেলসির সঙ্গে ম্যাচে হাস্যকর এক পেনাল্টি শট নিয়ে সমালোচনার মুখে পড়েছে। ম্যাচটি জিতলে সেদিনই শিরোপা নিশ্চিত হয়ে যেত ম্যানসিটির। এমন ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় পেপ গার্দিওলার দল। কিন্তু হায়! আগুয়েরো নিলেন পানেনকা শট, যা ছিল আরও দুর্বল। চেলসি কিপার এদুয়ার্দো মেন্দি এক পাশে ঝাঁপাতে গিয়ে আগুয়ের মতিগতি বুঝতে পেরে সোজাই ঝাঁপিয়ে সহজে ঠেকিয়ে দেন শট। গোলটি করলে যেখানে ২-০ গোলে এগিয়ে যায়, সেখানে শেষ পর্যন্ত হেরেছে সিটি। এমন ভুলের জন্য পরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আগুয়েরো।

‘পেনাল্টি মিস করার জন্য আমার সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওভাবে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা বাজে ছিল, আর এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’ ম্যাচের প্রথম গোলদাতা রাহিম স্টার্লিং অবশ্য আবার সহমর্মিতা জানিয়েছেন সতীর্থের প্রতি। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত