চট্টগ্রাম চিড়িয়াখানা ৫টি বাঘ শাবকের জন্ম

আপডেট : ১১ মে ২০২১, ০৪:১৪ এএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী ‘পরী’ ও ‘জয়া’র ঘরে পাঁচটি বাঘ শাবকের জন্ম হয়েছে। তবে এর মধ্যে তিনটি শাবক বেঁচে আছে। গত ৬ মে বাঘিনী ‘পরী’ তিনটি এবং গত ৭ মে বাঘিনী ‘জয়া’ দুটি শাবকের জন্ম দেয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বেঙ্গল টাইগার দম্পতি রাজ ও পরীর ঘরে জন্ম নেয় তিনটি শাবক। এর পরদিন শুক্রবার বাঘিনী জয়া জন্ম দেয় ২টি শাবকের। বর্তমানে বাঘিনী পরীর তিনটি শাবক সুস্থ আছে। তারা মায়ের দুধ খাচ্ছে। কিন্তু বাঘিনী জয়ার দুই শাবক দুধ না পেয়ে মারা যায়। গতবারের মতো এবারও জন্মের পর থেকে শাবকগুলোকে বাঘিনী ‘জয়া’ দুধ খেতে দেয়নি। মারা যাওয়া দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত