পবিত্র শবে কদর উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র শবে কদর উপলক্ষে গতকাল সোমবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এর ফলে সোমবার বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
একই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় লোড আনলোড ডেলিভারিসহ ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
