কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগে এএসআই গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২১, ০৫:৪২ পিএম

খুলনায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনা একটি কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেছুরকে গ্রেপ্তার করা হয়েছে।

কোয়ারেন্টিন সেন্টারে একটি সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনার একটি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন ছিলেন। কোয়ারেন্টিন চলাকালীন এএসআই মোখলেছুরের সঙ্গে তার হৃদ্যতা হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর তাকে ধর্ষণ করেন। নির্যাতিত তরুণী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত