রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক সমাজ যেভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে দেশের মানুষ তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। করোনা মোকাবিলায় সাংবাদিকরা সরকারকে সহযোগিতা করেছেন।
তিনি গত সোমবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়ায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সরকারকে সহযোগিতায় গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় বোদা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
