কেল্লা বাবার মাজার থেকে নারী ভক্তের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ মে ২০২১, ০৬:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার থেকে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে কেল্লা বাবার মাজার থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম দেশ রূপান্তরকে  জানান, ওই নারী মাজারের ভক্ত। কেল্লা বাবার মাজার এলাকায় ভবঘুরের মতো থাকতেন তিনি। কিছুদিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলেন।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই নারী মাজারের ভক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তার নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত