বাগেরহাটে মানববন্ধন

জেলা প্রশাসকের বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি

আপডেট : ২১ মে ২০২১, ০৩:৫৮ এএম

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের বদলির আদেশ পুনর্বিবেচনা করতে সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেছে নানা শ্রেণি-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনের সড়কে অন্তত ২০টি সংগঠনের কয়েক শ মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রাণের বাগেরহাট, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন, বিএমএ, স্বাচিপ, মহিলা পরিষদ, অপরাজিতা নেটওয়ার্ক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারী উন্নয়ন ফোরাম, অভিভাবক ফোরাম, ডিবেট ফেডারেশন, আমরাই পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত