উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএস পরীক্ষা স্থগিত

আপডেট : ২১ মে ২০২১, ০৫:০১ পিএম

করোনা মহামারী পরিস্থিতির কারণে ৪ জুন ২০২১ তারিখ হতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া বাউবির বিএ/বিএসএস এর অনুষ্ঠিতব্য পরীক্ষা-২০১৯ ও স্থগিত করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত প্রাপ্তির পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

শুক্রবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত