প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকে তামিম

আপডেট : ২৩ মে ২০২১, ০১:৪০ পিএম

দরকার ছিল ২ রান। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পা রেখেছেন তামিম ইকবাল। তিন ফরম্যাট মিলিয়ে ১৩৯৯৮ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামেন টাইগার অধিনায়ক-ওপেনার।

এই রেকর্ড গড়ার আগে ওয়ানডেতে তামিমের রান ছিল ৭৪৫২। টেস্টে তার রান ৪৭৮৮। টি-টোয়েন্টিতে এই বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে আছে ১৭৫৮ রান।

রবিবার শেরে বাংলা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে ৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম (১১) ও সাকিব আল হাসান (১২)।

ইনিংসের শুরুতেই রানের খাতা খোলা আগে বিদায় নেন ওপেনার লিটন দাস। ‍দুষ্মন্ত চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারে ধনাঞ্জয়া সিলভার হাতে বন্দী হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত