ইথিওপিয়া-ইরিত্রিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ মে ২০২১, ১২:২২ এএম

তিগ্রে ইস্যুতে এবার ইথিওপিয়া ও ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। দেশ দুটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে খুব শিগগির তিগ্রে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, তিগ্রে অঞ্চলে সব ধরনের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অঞ্চলটি থেকে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনাদের অবরোধ তুলে নিতে হবে। ইথিওপিয়ার সেনাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, সেনারা তিগ্রেতে যৌন নির্যাতন চালাচ্ছে ও অধিবাসীদের জোরপূর্বক বিতাড়িত করছে। তিগ্রেতে গত নভেম্বর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত