সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও শেয়ার দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শেখ মানিক (৩৫)।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
শিবালয় থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, গত ৪ এপ্রিল শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে শেখ মানিক তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করেন। এ বিষয়ে ২৩ এপ্রিল শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মো. ইমরান চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
