মেডিকেলের ভর্তি পরীক্ষা

ফল বাতিল চেয়ে রিট খারিজ

আপডেট : ২৮ মে ২০২১, ০১:১৩ এএম

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল বাতিল ও সংশোধন চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করে দেয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী দেশ রূপান্তরকে জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী ফলাফল নিয়ে অভিযোগ করলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করার সুযোগ থাকবে এবং আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করবে অধিদপ্তর। এছাড়া কোনো শিক্ষার্থী যদি তথ্য গোপন করে ভর্তি প্রক্রিয়ার অংশ নিয়ে চিহ্নিত হয় তাহলে শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নেবে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত