ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত দিয়ে চলাচল বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। যা ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, চলাচল বন্ধ থাকলেও আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারি এই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন।
