নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন

আপডেট : ০২ জুন ২০২১, ০৩:০৯ পিএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ গণমাধ্যম কর্মীদের লকডাউনের সিদ্ধান্ত জানান।

আগামীকাল ৩ জুন রাত ১২টা ১মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে।

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ এড়াতেই জোন-ভিত্তিক এ বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনে নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত