অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে ব্যাংক, তামাকজাত পণ্য ও মোবাইল অপারেটর ছাড়া তালিকাভুক্ত ও নন-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের করপোরেট কর আড়াই শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করার সময় তিনি এ প্রস্তাব রাখেন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের করপোরেট কর ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর তালিকাভুক্ত না হলে ৭ দশমিক ৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এক ব্যক্তি মালিকানাধীন কোম্পানির (ওপিসি) করপোরেট কর সাড়ে সাত শতাংশ পয়েন্ট কমিয়ে ২৫ শতাংশে আনার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী
