বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি এলাকায় খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঁচপুরে সোনারগাঁ থানা, পৌর ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে ওই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক মো. জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে অংশ নেন যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, বায়েজিত ভূঁইয়া, সিফাত আদনান, তাইজুল ইসলাম, সোনারগাঁ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম, আহ্বায়ক মিটির সদস্য মো. রনি, ফারুক, মো. জনি, সোনারগাঁ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ।
