গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ের পুলিশ পরিদর্শক আবু নাঈম জানান, এনআরবিসি ব্যাংকের একটি মাইক্রোবাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। অপর দিকে একটি পিকআপ বাগেরহাটের চিতলমারী হতে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল।
তিনি জানান, ঘটনাস্থলে আসলে মাইক্রোবাস ও পিকআপটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোচালক জাফর নিহত হয়। পিকআপ চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
