১৪ জুলাই উপনির্বাচন

প্রার্থী মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড গঠন জাপার

আপডেট : ০৬ জুন ২০২১, ০১:১১ এএম

আসন্ন ১৪ জুলাই একাদশ জাতীয় সংসদ উপনির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য দলের পার্লামেন্টারি বোর্ড গঠন করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্লামেন্টারি বোর্ডের তালিকায় রয়েছেন  জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি। 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু পদাধিকার বলে কমিটির চেয়ারম্যান এবং সদস্য সচিব থাকবেন। প্রার্থীদের সঙ্গে পার্লামেন্টারি বোর্ডের সাক্ষাৎকার ৯ জুন বেলা ১১টায় বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত