সীমান্তে সংক্রমণের মধ্যেও বাংলাবান্ধা স্থলবন্দর চালু

আপডেট : ০৬ জুন ২০২১, ০১:১৩ এএম

বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ও জেলার সংক্রমণের মধ্যে পাঁচ দিন বন্ধের পর গতকাল শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করা হয়েছে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা স্থলবন্দর চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন করে ভ্যারিয়েন্ট ও ফাঙ্গাস সংক্রমণ এড়াতে স্থানীয়দের চাপে গত ৩১ মে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ৪ জুন থেকে স্থলবন্দটি চালু হওয়ার কথা থাকলেও শুক্রবার সপ্তাহিক ছুটির দিন থাকায় শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।

শনিবার দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ী-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

গতকাল দুপুর থেকে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাথরের গাড়ি টেন্ডার করা হয়নি, এ কারণে পাথর আমদানি করা যাবে না। আগামীকাল (আজ) থেকে স্থলবন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত