রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আজও ৮ মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২১, ১০:৫৬ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল, বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকালও ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর তথ্য দিয়েছিল হাসপাতালটি।

বুধবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহীতে ও তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

করোনা পজিটিভ চারজনের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহীতে এবং একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এই সময়ের মধ্যে রাজশাহীতে ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের করোনা শনাক্ত  হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৭৭ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত