বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ফাইনাল পরীক্ষা শুরু ২৪ জুন

আপডেট : ০৯ জুন ২০২১, ০৩:৩৩ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুন। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ইতিপূর্বে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।               

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত