পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি বট গাছ ১২৩ বছর ধরে গ্রেপ্তার জীবন পার করছে। এক মাতাল ব্রিটিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে রাখে। ১৮৯৮ সালে পাকিস্তানের তোরখান সীমান্ত এলাকার লানদি কোটাল শহরে এ ঘটনা ঘটে। ওই ব্রিটিশ সেনা কর্মকর্তার নাম জেমস স্কুইড।
ওই এলাকার ৬০ বছর বয়সী আদিবাসী ইসলাম খান সিনওয়ারি বলেন, আমার দাদা ফাতেহ খান সিনওয়ারি বলেছেন, ব্রিটিশ সেনা কর্মকর্তা জেমস একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তিনি ১৮৯৮ সালে গাছটিকে শেকলে বন্দি করেন।
তিনি জনান, এ গাছ তাদের পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু ব্রিটিশরা জোরপূর্বক তাদের কাছ থেকে এটি দখল করে রেখেছিল। বর্তমানে এটি পাকিস্তান সেনাবাহিনীর দখলে আছে। পর্যটকরা প্রায়ই গাছটি দেখতে আসেন।
ওই গাছের গায়ে একটি বোর্ডে লেখা আছে, আমি গ্রেপ্তার হয়েছি। এক সন্ধ্যায় খুব মাতাল এক ব্রিটিশ সেনা মনে করলেন যে আমি তার দিকে এগিয়ে যাচ্ছি এবং তার অধস্তনকে বলছি আমাকে গ্রেপ্তার করতে। তারপর থেকে আমি গ্রেপ্তার হয়ে আছি।
