সিদ্ধিরগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত ২০

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া পাওনার দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ-শ্রমিক সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টা থেকে আদমজী ইপিজেডের সামনে কুনতুং অ্যাপারেলস লি. (ফ্যাশন সিটি) নামে একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, মালিকপক্ষের প্রুতিশ্রুতি অনুযায়ী সকাল ৭টায় ইপিজেডের প্রধান গেইটের সামনে অবস্থান নেয় চাকরিচ্যুৎ দুই শতাধিক শ্রমিক। এ সময় ইপিজেডে নিয়োজিত আনসার সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা লাঠিসোটা নিয়ে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে। সহকারী কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান বলেন, শ্রমিকরা জানিয়েছে মালিকপক্ষ তাদের বারবার সময় দিয়েও পাওনা পরিশোধ করছে না। শ্রমিকদের পাওনা আদায়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মেনে নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত