মার্কেটপ্লেসের শীর্ষে যে কাজগুলো

আপডেট : ১৩ জুন ২০২১, ১০:৪২ পিএম

ফ্রিল্যান্সিং-এ ভালো করতে হলে মার্কেটপ্লেসে যে সব কাজের বেশি চাহিদা রয়েছে এবং পেমেন্টও ভালো সে সব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। মার্কেটপ্লেসে চাহিদার শীর্ষে থাকা কিছু বিষয় নিয়ে লিখেছেন বিপুল জামান 

ফ্রিলান্সিং করতে আপনাকে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আপনার যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে, তাহলে সে বিষয়ে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে আরও বেশি দক্ষতা বৃদ্ধি করে নিতে পারেন। আপনার কোনো বিষয়ে কাজের দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিং করার জন্য একটি বা দুটি বিষয়ে কোর্স করে নিজেকে ফ্রিল্যান্সিং-এর জন্য প্রস্তুত করতে পারেন। তবে নিশ্চিত হয়ে নিন সে বিষয়ে মার্কেটপ্লেসে চাহিদা আছ কি না। মার্কেটপ্লেসে চাহিদা রয়েছে এমন কিছু ক্ষেত্র হলো-

গ্রাফিক্স ডিজাইন

বিভিন্ন ধরনের ব্যানার তৈরি, লোগো বানানোসহ আরও বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনিং-এর প্রয়োজন প্রায় সব কোম্পানি ও প্রতিষ্ঠানের হয়ে থাকে। এ কারণে মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের কাজের চাহিদা সবসময়ই থাকে। ফ্রিল্যান্সিং-এ ভালো করতে তাই যেকোনো প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইন বিষয়ে একটি কোর্স করে নিতে পারেন।

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইনে পণ্য বা সেবার প্রচারণা করা এবং পণ্য বিক্রির কাজ পরিচালনা করা। আগে টেলিভিশন, রেডিও, মাইকিং, লিফলেট বিতরণ ইত্যাদির মাধ্যমে পণ্যের মার্কেটিং-এর কাজ সম্পন্ন হতো। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এ ধরনের কাজের প্রচুর ডিমান্ড আছে।

আর্টিকেল রাইটিং

আপনার যদি লেখালেখি করার অভ্যাস থাকে বা ব্লগ লেখার পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে আর্টিকেল লেখার বিষয়ে একটি কোর্স করে আপনার লেখার অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করে নিতে পারেন। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সবসময় ভালোমানের কনটেন্ট রাইটার খোঁজা হয়। তবে এ বিষয়ে ভালো করতে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আপনাকে দক্ষ এবং লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে।

ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট

আজকাল প্রত্যেকটি কোম্পানি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটের প্রয়োজন হয়। অধিকাংশ কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরির জন্য ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইনারকে নিয়োগ দেন। কাজেই এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারলে ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার কাজের কোনো অভাব হবে না।

ভিডিও এডিটিং অ্যান্ড এনিমেশন

অনলাইন ও অফলাইন উভয় মার্কেটে ভিডিও এডিটিং ও এনিমেশনের অনেক চাহিদা রয়েছে। আজকাল পণ্য ও সেবার বিজ্ঞাপন ও প্রচারণার কাজে এনিমেশনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আগামীতে এই প্রবণতা আরও বাড়বে সন্দেহ নেই। এ বিষয়ে দক্ষ হতে পারলে ফ্রিল্যান্সিং-এ ভালো করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত