সিএপিএম অ্যাডভাইজরির ৬০% শতাংশ শেয়ার অধিগ্রহণ সিভিসি ফাইন্যান্সের

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৫৮ পিএম

বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সইয়ের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

এই প্রতিষ্ঠান গ্রাহকদের প্রথাগত ঋণ ও সঞ্চয় সুবিধাসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে। এ চুক্তির ফলে সিভিসি ফাইন্যান্স লিমিটেড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইক্যুইটি এবং ডেট ইস্যু ম্যানেজমেন্ট, করপোরেট অ্যাডভাইজরি সার্ভিসেস, মার্চেন্ট ব্যাংকিং সহায়তা, বিদেশি বিনিয়োগ (এফডিআই) সংস্থানসহ নন-ফান্ডেড এবং ফি ভিত্তিক বিভিন্ন ধরনের সেবা দেওয়ার অনুমতি পাবে।

সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ ওয়ারেফ হোসেন, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, সিভিসি ফাইন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠান নানা ধরনের সমন্বিত কার্যক্রমে যুক্ত হলে মুনাফা বাড়ে। মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার হিসেবে এই সাবসিডিয়ারি আমাদের সেবায় বৈচিত্র্যকরণের সুযোগ তৈরি করবে এবং ঋণ বিতরণের মতো প্রথাগত ব্যবসার ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত