আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ জুন ২০২১, ০৫:১৮ পিএম

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধান দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে টাঙ্গাইল শহীদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়।

মাববন্ধনে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো প্রকার কার্যকর পদক্ষেপ নেয়নি। 

দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান না পাওয়া গেলে টাঙ্গাইলসহ সারাদেশে গণআন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

তিন সঙ্গীসহ নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে বুধবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বলেন, ‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে শেষ কথা হয়। তিনি তখন বলেছেন, কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত