উজ্জীবিত ডেনমার্ককে থামিয়ে দিলেন ব্রুইন

আপডেট : ১৭ জুন ২০২১, ১০:৫৫ পিএম

অভিজ্ঞতার কাছে হারল উচ্ছ্বাস ও আবেগ। ঘরের মাঠে কাল বেলজিয়ামকে প্রায় রুখে দিয়েছিল ডেনমার্ক। বেলজিয়ামের জালে মোট ২০টি আক্রমণ করেও দিন শেষে তারা বিফল। সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনকে দিতে পারেনি জয় উপহার। প্রথমার্ধে ফিফা র‌্যাংকিং সেরা দলের বিপক্ষে মন জিতে নেওয়া পারফর্ম করেও ডেনমার্ক ২-১ গোলে হেরেছে। সঙ্গে নকআউটে যাওয়ার স্বপ্নও শেষ হয়েছে তাদের। ওদিকে এ জয়ে আসরে দ্বিতীয় দল হিসেবে ইতালির পর প্রি কোয়ার্টার নিশ্চিত করল বেলজিয়াম। ম্যাচে ১০ম মিনিটে খেলা বন্ধ রেখে এক মিনিট এরিকসনকে সম্মান জানাতে দাঁড়িয়ে হাততালি দেয় পুরো স্টেডিয়াম। ফিনল্যান্ডের বিপক্ষে ১০ম মিনিটেই অসুস্থ হয়েছিলেন এরিকসন। কিন্তু তাকে হারানোর আবেগ কাজে লাগাতে পারেনি ডেনমার্ক। এমনটা হতে দেননি কেভিন ডি ব্রুইন। ‘গ্রেট প্লেয়ার্স ডু গ্রেট থিং’ (সেরা তারকারা সেরা কিছু করে) প্রবাদ সত্যি করে ডেনমার্কের হাত থেকে জয় ছিনিয়ে নেন ডি ব্রুইন। বিরতির পর মাঠে নেমে ‘মাস্টারক্লাস’ পারফর্ম করেন। ডি ব্রুইন ও লুকাকুর মিলিত চেষ্টাতেই ৫৪ মিনিটে সমতা সূচক গোল করে থর্গান হ্যাজার্ড। এরপর থেকে ম্যাচে ভালোভাবে ফিরে আসে ফেভারিট বেলজিয়াম। ৭০ মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোল। এবার ডি ব্রুইন, ইডেন হ্যাজার্ডের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে অসাধারণ জোরালো শটে জয়সূচক গোল করেন ব্রুইন। অথচ ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বেলজিয়াম ডিফেন্ডারের ভুল পাসে গোল পেয়ে যায় ডেনমার্ক। ইউসুফ পোলসেনের ৯৮ সেকেন্ডের গোলে পাগুলে উৎসব ছড়িয়ে পড়ে ডেনমার্ক জুড়ে। গোলটি এবারের ইউরোর দ্রুততম এবং টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত