৫৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

আপডেট : ২০ জুন ২০২১, ১১:৫৭ পিএম

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৫৮ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এবার খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার ৫৮টি বৌদ্ধ বিহারে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা। এ সময় তিনি জানান, এ কল্যাণ ট্রাস্ট সবসময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। তাই তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপনা চাকমার সভাপতিত্বে ট্রাস্টের সুপারভাইজার দারুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত