টাঙ্গাইলে একদিনে রেকর্ড ১৬৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ২১ জুন ২০২১, ১২:৫০ পিএম

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

৩৮৫টি নমুনা পরীক্ষায় এই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, দেলদুয়ারে ৯ জন, সখিপুর ও ঘাটাইলে তিনজন করে, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২০ জন, মির্জাপুর ও নাগরপুরে ৬ জন করে, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন ও মধুপুরে একজন।

বিষয়টি সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৬ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ চার ৩৯৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৯৯ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বলেন, গত এক মাস ধরে জেলায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে করোনায় শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

রবিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সচেতন ও স্বাস্থ্যবিধি না মানলে এ সংখ্যা আরও বাড়বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত