সাভারে রেজাউল

আ.লীগ মানেই বাংলাদেশ, আ.লীগ মানেই বঙ্গবন্ধু

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫৬ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেনÑ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা উন্নয়ন, সমৃদ্ধি ও স্বাধীনতার সমার্থক শব্দ। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের খামারি মাঠ দিবস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের ৭২ বছরে বাঙালি জাতির অস্তিত্বের ঠিকানা খুঁজে দিয়েছে এবং স্বাধীন জাতির বাংলাদেশ খুঁজে দিয়ে বাঙালির স্বাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সৃষ্টি না হলে এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা না আসলে আজকে সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না।’

খামারিদের উদ্দেশ তিনি বলেন, ‘আজ আমরা খামারিদের সঙ্গে একত্রিত হয়েছি। প্রাণিসম্পদ খাতের একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে চলেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত