আশুলিয়ায় অপহৃত যুবক উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:১৯ এএম

ঢাকার ধামরাইয়ে অপহরণের এক দিন পর অপহৃত যুবক খোকনকে (২১) উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় জড়িত সন্দেহে ‘পাপ্পু গ্যাংয়ের’ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ পাপ্পু (২৬), মোঃ নাহিদ (২১), মোঃ রিমন (২০) ও মোঃ রাকিব (১৯)।

র‌্যাব জানায়, বুধবার রাত ৯টার দিকে বোনের বাড়ি আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে খোকনকে অপহরণ করে ‘পাপ্পু গ্যাংয়ের’ সদস্যরা। অপহরণকারীরা তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করে এবং তার বোনের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে খোকনকে তারা মেরে ফেলারও হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত খোকনকে উদ্ধার এবং ‘পাপ্পু গ্যাংয়ের’ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত