দেশে করোনাভাইরাস পরিস্থিতি বেড়ে যাওয়ায় ঢাকা জেলার ধামরাই পৌরসভায় করোনা প্রতিরোধের লক্ষ্যে নির্মিত টু ইন ওয়ান (স্যানিটাইজার-টেমপারেচার) মেশিন বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে ধামরাই উপজেলার সিটি সেন্টারে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ ধামরাই পৌরসভার মসজিদের ইমামদের মধ্যে এই মেশিন বিতরণ করেন।
জানা যায়, বিতরণ করা এই মেশিন সাংসদের ব্যক্তিগত অনুদান থেকে দেওয়া হয়েছে।
ধামরাই পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্চ এডুকিট লিমিটেডের চেয়ারম্যান আবদুল আজীজ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, সানোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান, যুবলীগ নেতা কামরুল, বিল্লাল হোসেন প্রমুখ। মেশিনটি কোরিয়ান কোম্পানির প্রস্তুতকৃত এবং ঢাকার পুরানা পল্টনের ‘মার্চ এডুকিট লিমিটেড’ কর্র্তৃক আমদানিকৃত। মেশিনটি একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজেশন ও ব্যক্তির তাপমাত্রা নির্ণয় করে।
