লোকে বলে, রোমে কিছু জিনিস কখনো পরিবর্তন হয় না। যা হোক, এখন কলোসিয়ামের তলদেশের স্তরগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর প্রমাণিত হয়েছে এই তত্ত্ব ভুল।
বিল্ডিংয়ের ‘হৃদয়’ হিসেবে পরিচিত জায়গাটি কেবল ২০০০ বছরের মধ্যে প্রথমবার খোলে দেওয়া হচ্ছে। ‘হাইপোজিয়া’ বা তলদেশের স্তরগুলোতে প্রাচীনকালে গ্ল্যাডিয়েটর্স এবং তাদের ঘোড়াগুলো অপেক্ষা করত যুদ্ধে যাওয়ার জন্য। ওই স্মৃতিসৌধের ইতিহাসে এবারই প্রথম জনসাধারণকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এখন, পর্যটকেরা কাঠের প্ল্যাটফর্মের প্যাসেজওয়ে ধরে কলোসিয়ামের তলদেশে হেঁটে বেড়াতে পারবে। ঘুরে দেখতে পারবে করিডোর ও তোরণ-শোভিত পথ, যা হাইপোজিয়া ও গ্ল্যাডিয়েটর ও তাদের ঘোড়ার অপেক্ষারত কক্ষের সঙ্গে সংযুক্ত।
