জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি আইন কলেজ, বিএড কলেজে পরিচালিত বিভিন্ন কোর্সের শিক্ষকদের বেতন না দিলে তাদের অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মশিউর রহমান। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার সময় প্রত্যেক শিক্ষকের বেতন কলেজ থেকে দেওয়া হবে বলে অঙ্গীকার করা হয়। এরপরও বহু কলেজ শিক্ষকদের বেতন দিচ্ছে না। এ বিষয়ে প্রতিটি কলেজে চিঠি দিয়েছি, যেসব কোর্সের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না ওই বিষয়ের কোর্সটির অধিভুক্তি বাতিল করা হবে।
দেশে মোট ২ হাজার ২৬০টি কলেজ। ৫৬০টি অনার্স কলেজ ও শিক্ষার্থী আছে ২৯ লাখ। শিক্ষক আছেন ৬০ হাজার।
