বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে হলে কারিকুলাম নতুন করে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
গতকাল শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম টেমপ্লেট’ শীর্ষক কর্মশালায় এ প্রস্তাবনা দেন তিনি।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারিকুলামকে এমনভাবে সাজাতে হবে যাতে করে শিক্ষার্থীরা নিজেদেরকে বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
