মগবাজার বিস্ফোরণে শেকৃবি শিক্ষার্থী আহত

আপডেট : ২৮ জুন ২০২১, ০৯:৫৩ এএম

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

রবিবার সন্ধ্যার এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম মো. আলী আহাদ। তিনি বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
বিস্ফোরিত কাচের টুকরার আঘাতে তার শরীরের বিভিন্ন অঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
জানা যায়, ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মগবাজার তার ভাইয়ের বাসায় অবস্থান করছেন আলী আহাদ। তার মাথায় ও কোমরে জখম হয়েছে। মাথায় দুটি ও কোমরে ৫টি সেলাই করা হয়েছে।
আলী আহাদ বলেন, ওখানে আড়ং থেকে বের হয়ে মৌচাকের দিকে যাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণটি হয়। কিছুই বুঝে উঠতে পারিনি, আল্লাহ বাঁচিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত