করোনা: ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ শনাক্তের হার, মৃত্যু ৪

আপডেট : ২৮ জুন ২০২১, ১১:৪২ এএম

ঝিনাইদহে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এটাই জেলায় সর্বোচ্চ শনাক্তের হার।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১ জন, শৈলকুপায় ২ জন ও মহেশপুর ১ জন মারা গেছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৮ জন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ জেলায় চলছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত