প্রযোজককে ব্ল্যাকমেইল করার অভিযোগে পরিচালক সুজনকে রিমান্ডে ও মডেল নাদিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে পরিচালক সুজন বড়ুয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করে এবং মডেল নাদিয়া পিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ২৭ জুন রাজধানীর বাড্ডা থেকে মডেল নাদিয়া ও পরিচালক সুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।
