আইফোনের ইন-আপ পার্সেস ঘরানার গেম খেলতে খেলতে সাত বছর বয়সী এক বাচ্চা যা করেছে, তাতে তার বাবাকে গাড়ি বিক্রির মাধ্যমে দেনা মেটাতে হয়েছে।
করোনার সময় এমনিতে ব্রিটেনের ওয়েলেস এলাকার মোহাম্মদ মুতাজার হাতে টাকা কম ছিল। এর ভেতর আইটিউন বিল থেকে দেড় লাখ টাকার মতো বেরিয়ে যাওয়ায় তাকে পারিবারিক গাড়ি বিক্রি করতে হয়েছে।
আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল মাতাজার ছেলে। প্রায় এক ঘণ্টা ধরে খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। এরপর সে একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল ১০ হাজার টাকা পর্যন্ত। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল।
তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল হয় প্রায় দেড় লাখ টাকা। শেষ পর্যন্ত নিজের ছোট একটি গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।
প্রথমে মুতাজা ভেবেছিলেন তাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের ২৯টি মেইল পান। তাতে টাকার পুরো পরিমাণটাই লেখা ছিল।
মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপলকে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২১ হাজার টাকা ফেরত দিয়েছে।
যদিও এ ধরনের লেনদেন করতে গেলে পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনে সুরক্ষিত থাকে।
