বাড়ির ফ্রিজের প্লাগ লাগাতে গিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরজি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী জেলেপাড়া গ্রামে। অরজি একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
মামা কাওসার আহম্মেদ জানান, বুধবার বিকেলে বিদ্যুৎ চলে গেলে ফ্রিজের লাইন অফ করে রাখেন অরজি বেগম। সন্ধ্যায় বিদ্যুৎ এলে ফ্রিজের প্লাগ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান।
